July 31, 2026, 12:26 am
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ও মহা পবিত্র বিশ্ব ইসলামি সম্মেলন উপলক্ষে নরসিংদীতে ছাত্র সমাবেশ

Reporter Name

আলম খান :মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ও মহা পবিত্র বিশ্ব ইসলামি সম্মেলন উপলক্ষে নরসিংদী জেলা জাকের পার্টি ছাত্র ফ্রন্টের উদ্যোগে এক অনন্য ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আধ্যাত্মিক চেতনা, ইসলামি আদর্শ ও দেশপ্রেমের আলোয় আলোকিত এই সমাবেশে ছাত্রসমাজের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানটিকে করে তোলে প্রাণবন্ত ও অর্থবহ। ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী। তিনি বলেন, ইসলামের আধ্যাত্মিক শিক্ষা ও মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেই আগামী দিনের নৈতিক ও আদর্শবান নেতৃত্ব গড়ে তুলতে হবে। ছাত্রসমাজই সেই পরিবর্তনের অগ্রদূত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা জাকের পার্টি ছাত্র ফ্রন্ট-১ এর সভাপতি লোকনাথ দত্ত চৌধুরী। সঞ্চালনার দায়িত্বে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সাকিব মৃধা, যিনি সুচারুভাবে পুরো অনুষ্ঠান পরিচালনা করেন। সমাবেশে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন— নরসিংদী জেলা জাকের পার্টির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ওয়াজ উদ্দিন আখন্দ; জাকের পার্টি আইনজীবী ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম ভুঁইয়া; নরসিংদী জেলা মৎস্যজীবী ফ্রন্টের সভাপতি মিন্টু মিয়া; জাকের পার্টি সাহিত্য ও সাংস্কৃতিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম; নরসিংদী জেলা জাকের পার্টি বাস্তহারা ফ্রন্টের সভাপতি রহমতুল্লাহ; জাকের পার্টি ছাত্র ফ্রন্ট গাজীপুর মহানগরের সভাপতি আসাদুজ্জামান রানা; ঢাকা বিভাগ জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল হক সাগর এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব। অনুষ্ঠানে মিশন প্রধান হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম শাহীন। বক্তারা বলেন, মহা পবিত্র বিশ্ব উরস শরীফ কেবল একটি ধর্মীয় আয়োজন নয়—এটি মানবিকতা, ভ্রাতৃত্ব ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। সেই শিক্ষাকে ধারণ করেই ছাত্রসমাজকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে এগিয়ে যেতে হবে। সমাবেশ শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page