July 30, 2026, 6:05 pm
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

শিবগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

Reporter Name

বগুড়া (শিবগঞ্জ) সংবাদদাতা: নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি নাহিদ শিকদারকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের বারিক বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার এ. এন. এম. ওয়াসিম ফিরোজ গণমাধ্যমকে বলেন, দেশজুড়ে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ নামে বিশেষ অভিযান শুরু করেছে যৌথবাহিনী। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা জুড়েও অভিযান চলমান রয়েছে। বুধবার রাতে নাহিদ শিকদারকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে, জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রেজা ইমন স্বেচ্ছায় পদত্যাগ করলে ২০২০ সালের ১০ ডিসেম্বর ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি নাহিদ শিকদারকে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেয়। পরবর্তীতে তাকে সভাপতির পূর্ণাঙ্গ দায়িত্ব দেওয়া হয়।

দায়িত্ব পাওয়ার পর তিনি বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। এর মধ্যে নাহিদ শিকদারের ফেনসিডিল হাতে একটি ভিডিও এবং কয়েকটি স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page