July 29, 2026, 7:14 pm
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

নরসিংদীতে “প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় করেন পুলিশ সুপার..

আবুনাঈম রিপন: নরসিংদী জেলা প্রতিনিধি:

 

আবুনাঈম রিপন: নরসিংদী জেলা প্রতিনিধি:
নরসিংদী প্রেস ক্লাব, এবং জেলা সাংবাদিকদের সাথে (১৭ইং ডিসেম্বর) বুধবার,নরসিংদী পুলিশ সুপারের সম্মেলন কক্ষে নরসিংদী জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় করেন নরসিংদী জেলার সুযোগ্য পুলিশ সুপার,মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক।

উক্ত মতবিনিময় সভায় সাংবাদিকবৃন্দ জেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে তাদের মতামত এবং পুলিশের নিকট তাদের প্রত্যাশার কথা বলেন। পুলিশ সুপার, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জেলা পুলিশের গৃহীত কার্যক্রম বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং উপস্থিত সকলের অভিজ্ঞতা ও পরামর্শ গুরুত্বের সহিত বিবেচনায় রাখার বিষয়ে সবাইকে অবহিত করেন। এসময় তিনি আইন- শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

উক্ত সভায় নরসিংদী জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page