July 30, 2026, 6:02 pm
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

সিংড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ বাড়ি ভস্মীভূত

Reporter Name

নাটোরের সিংড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি বাড়ি ভস্মীভূত হয়েছে। এসময় পাশে থাকা আরও ১০টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের চামারী আদর্শ গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান স্বপন মোল্লা বলেন, চামারী গ্রামের সরকারি আশ্রয়ণের বাড়িগুলোতে দুপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ১০টি বাড়ি একেবারেই পুড়ে ছাই হয়ে গেছে। আর পাশে থাকা আরও ১০টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
সিংড়া ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার কামরুজ্জামান বলেন, ১২টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে আমাদের সাথে যোগ দেয় নাটোর ফায়ার স্টেশনের একটি ইউনিট। দুটি ইউনিট মিলে আগুন নেভাতে সক্ষম হই। অগ্নিকাণ্ডে ১০টি বাড়ি ভস্মীভূত হয়েছে। ঘরগুলো খুব কাছাকাছি হওয়াতে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। কিছু গাছপালা, দুইটি গরু, নগদ চার লাখ টাকা ও ঘরের আসবাবপত্রের সাথে টিনও পুড়ে গেছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় পাশে থাকা আরও ১০টি বাড়িতে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
কামরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page