লক্ষ্মীপুর প্রতিনিধি: রোববার সকালে বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয় বলে চন্দ্রগঞ্জ থানার ওসি ফয়জুল আজিম নোমান জানান।
চন্দ্রগঞ্জ থানা থেকে পাওয়া তথ্য বলছে, গোপন সংবাদে ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ। এ সময় একটি কবরস্থান থেকে কাগজে মোড়ানো ছয়টি প্যাকেটে উদ্ধার করা হয়।প্যাকেটে পাঁচটি রাইফেল ও একটি এলজি ছিল। এসব আগ্নেয়াস্ত্র ‘সম্পূর্ণ নতুন’।
ওসি ফয়জুল আজিম নোমান বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে নোয়াখালী-লক্ষ্মীপুরের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। অভিযানের সময় স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।