May 31, 2026, 12:26 am
শিরোনামঃ
সাব-রেজিস্ট্রারদের নিয়ন্ত্রক এখন টুকুর পিএস আবু বকর ! গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের সাব-রেজিস্ট্রার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ! এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত সাব-রেজিস্ট্রার বদলিতে সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সুবিয়ান্তো

Reporter Name

দুই প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন প্রাবোও সুবিয়ান্তো। বুধবার দেশটির নির্বাচন কমিশন এই তথ্য নিশ্চিত করেছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, প্রথম দফার ভোটাভুটিতেই প্রেসিডেন্ট হওয়ার জন্য যথেষ্ট সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছেন তিনি। অবশ্য সুবিয়ান্তোর দুই প্রতিদ্বন্দ্বী বলেছেন, তারা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করতে আদালতে যাবেন।

ইন্দোনেশিয়ার নির্বাচন কমিশনের চেয়ারম্যান হাসিম আসারি বলেন, ৯ কোটি ৬০ লাখেরও বেশি ভোট পেয়ে তারা আনুষ্ঠানিকভাবে জয়ী হয়েছেন। মোট ভোটের ৫৮ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছেন তারা, যা প্রথম দফায় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে যথেষ্ট।

আসারি আরো বলেন, ২০ মার্চ থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।

উল্লেখ্য, গত মাসে ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার পরপরই অনানুষ্ঠানিক ভোট গণনায় প্রতিরক্ষামন্ত্রী সুবিয়ান্তো এবং তার ভাইস প্রেসিডেন্ট জিবরান রাকাবুমিং রাকাকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। গতকাল তাদের আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন। জিবরান রাকাবুমিং রাকা হলেন বিদায়ী প্রেসিডেন্ট জোকো উইদোদোর বড় ছেলে।

সূত্র : আল জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page