July 31, 2026, 1:45 am
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

আনন্দঘন পরিবেশে “তুবা সমাজ কল্যাণ” সোসাইটির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name

নিজস্ব প্রতিবেদক

জাঁকজমকপূর্ণ আয়োজনে তুবা সমাজ কল্যাণ সোসাইটির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

১লা ডিসেম্বর( সোমবার) সন্ধ্যায় রাজধানীর ৫১ স্বামীবাগস্থ তুবা প্রধান কার্যালয়ে আয়োজন করা হয়।

তুবা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ এর সভাপতিত্বে তুবা টিভির চেয়ারম্যান সাদিকুর রহমান লিটনেরসঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুবা প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক সাংবাদিক সংস্থারচেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদিন।

অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তুবার উপদেষ্টা সাংবাদিক সংগঠক মোহাম্মদ মনির হোসেন কাজী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ অলিউর রহমান, বাংলাদেশ রেলওয়ে  এসএসএই ইনচার্জ সিকলাইন ঢাকা, মোঃ ফারুক রেজা, টিএক্সআর সিকলাইন ঢাকা, মোহাম্মদ  জসিমউদ্দীন, সায়দাবাদ বাস টার্মিনালের পরিবহন শ্রমিক নেতা বিশিষ্ট সমাজসেবক মোঃ শাহাবুদ্দিন (বুদ্ধিন), তুবা সমাজকল্যান সোসাইটির উপদেষ্টা আব্দুল কাদের দিপু।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি বিশেষ অতিথিদের কে ফুল দিয়ে বরণ করে নেন সোসাইটির চেয়ারম্যান উপস্থিতনেতৃবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে উল্লেখ করেন যে, তুবা সমাজ কল্যাণ সোসাইটি একটি অনন্য দৃষ্টান্ত, যা সমাজের দরিদ্র সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছে নিরলসভাবে। এর বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে অনেক মানুষের জীবনমান উন্নতহয়েছে এবং তাদের সামনে নতুন সম্ভাবনার দরজা খুলেছে। ভবিষ্যতে, সংস্থাটি আরও বৃহত্তর আকারে সমাজের উন্নয়নে অবদানরাখতে সক্ষম হবে, এবং মানবকল্যাণে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।

প্রধান বক্তা তার বক্তব্যে উল্লেখ করেন, সমাজজীবনের জটিল সমস্যাসমূহ সমূলে দূর করতে হলে গঠনমূলক সামাজিক পরিবেশসৃষ্টি করতে হবে। আর এজন্য গণমানুষের সঙ্গে মিশে যেতে হবে। দেশের সাধারণ জনগণের ইচ্ছা, আশাআকাঙ্ক্ষা পূরণ এবংতাদের মধ্যে দায়িত্বকর্তব্য অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমাদের সকলকে অবিচল থাকতে হবে। আর লক্ষ্যবাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে তুবা সমাজ কল্যাণ সোসাইটি। আমি এর সাথে যুক্ত হতে পেরে সত্যিই নিজেকে গর্বিতমনে করি।

অনুষ্ঠানের সভাপতি সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামন ওয়াহিদ বলেন, তুবা সমাজ কল্যাণ সোসাইিটিএকটি মানবিক সামাজিক উদ্যোগ, যা সমাজের অবহেলিত এবং সুবিধাবঞ্চিত জনগণের জন্য গত ১১ বছর যাবৎ কাজকরছে। সংস্থাটি দরিদ্র, প্রান্তিক শোষিত জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে নানা কার্যক্রম পরিচালনা করেছে। এর উদ্দেশ্যশুধুমাত্র সাহায্য দেওয়া নয়, বরং সমাজে স্থায়ী পরিবর্তন আনার জন্য একটি শক্তিশালী ভিত্তি গঠন করা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সোসাইটির ভাইস চেয়ারম্যান মোঃ মাসুম হোসেন, মোঃ রাসেল সরকার, আব্দুল জলিলসরকার জনি, যুগ্ম মহাসচিব মাসুম ভূইয়া, গোলাম কিবরিয়া, লিটন প্রধান, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, অর্থসম্পাদক মোঃ মুস্তাকিন, পরিকল্পনা বিষয়ক সম্পাদক আবুল কালাম, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, প্রচারসম্পাদক আল আমিন তালুকদার ,অর্থ বিষয়ক সম্পাদক মুস্তাকিম, নির্বাহী সদস্য শাওন আলী, নাহিদ রানা, তুবা সাবেকমহাসচিব সুমন সরদার।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসময় পত্রিকার সম্পাদক প্রকাশক মোঃ মনিরুজ্জামান মনির, সাপ্তাহিক ক্রাইম এক্সপ্রেস পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ, সাপ্তাহিক তথ্যবাণী পত্রিকার নির্বাহী সম্পাদকশরিফুল হক, সিটিজি ক্রাইম টিভির স্টাফ রিপোর্টার লিটন সরদার সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত সবশেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক আনজারশাহ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কেক কেটে ডিনারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page