July 29, 2026, 7:51 pm
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

ব্রিটিশ মিডিয়ায় বাংলাদেশে টিউলিপ সিদ্দিকের কারাদণ্ড

Reporter Name

আন্তর্জাতিক ডেস্ক:  সোমবার (১ ডিসেম্বর) এ রায় ঘোষণা করেন ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম। দুর্নীতির এ মামলায় টিউলিপ ছাড়াও তার মা শেখ রেহানাকে ৭ বছর এবং খালা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৫ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকিদেরও দেওয়া হয়েছে ৫ বছর করে কারাদণ্ড।

ব্রিটিশ এমপি টিউলিপের বিরুদ্ধে দেওয়া এ রায়ের খবর ফলাও করে ছাপা হয়েছে শীর্ষস্থানীয় আন্তর্জাতিক গণমাধ্যমে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে—‘বিনা উপস্থিতিতে বিচার শেষে বাংলাদেশে টিউলিপ সিদ্দিক এমপিকে কারাদণ্ড’। ফিনান্সিয়াল টাইমস শিরোনাম করেছে ‘সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বাংলাদেশে দুই বছরের কারাদণ্ড’।

সংবাদমাধ্যম স্কাই নিউজের শিরোনামে এসেছে—‘দুর্নীতির দায়ে বাংলাদেশে লেবার এমপি টিউলিপ সিদ্দিকের দুই বছরের কারাদণ্ড’। দ্য ডেইলি মেইল তাদের শিরোনামে লিখেছে—‘সাবেক সিটি মিনিস্টার ও লেবার এমপি টিউলিপ সিদ্দিক দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত, দুই বছরের কারাদণ্ড’।

দ্য গার্ডিয়ান শিরোনাম করেছে—‘ব্রিটিশ এমপি টিউলিপের অনুপস্থিতিতেই বাংলাদেশের আদালতে তার দুই বছরের কারাদণ্ড’। গার্ডিয়ান তাদের প্রতিবেদনে বলেছে, আসামিদের অনুপস্থিতিতেই এই মামলার বিচারকাজ ও রায় ঘোষণা করা হয়েছে। সোমবার রায় পড়ার সময় শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক কিংবা অভিযুক্ত তাদের পরিবারের অন্য কোনো সদস্য আদালতে উপস্থিত ছিলেন না।

এছাড়া দ্য টেলিগ্রাফ তাদের শিরোনাম করেছে—‘বাংলাদেশে টিউলিপ সিদ্দিকের দুই বছরের কারাদণ্ড’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page