July 30, 2026, 1:49 am
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

তিশার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ভারতীয় প্রযোজকের, যা বললেন অভিনেত্রী

Reporter Name

বিনোদন ডেস্ক,:ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। মডেলিং ও ফ্যাশন জগৎ থেকে শোবিজে যাত্রা শুরু করে টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে দ্রুতই জনপ্রিয়তা অর্জন করেন তিনি। নিয়মিত কাজ করছেন ওটিটি প্লাটফর্ম, টিভি নাটক, বিজ্ঞাপনচিত্রতে। শুধু তাই নয়, ঢালিউডের বড় বাজেটের ছবি ‘সোলজার’-এ নায়িকা হিসেবে দেখা যাবে তাকে।

অভিনেত্রী তানজিন তিশাকে নিয়ে বিতর্ক যেন থামছেই না। যুগল শাড়িকাণ্ডের সঙ্গে নিজের নাম জড়িয়ে বেশ সমালোচিত হয়েছেন তিনি। এবার অভিনেত্রীর বিরুদ্ধে ভারতীয় চলচ্চিত্র ‘ভালোবাসার মরশুম’-এর প্রযোজক শরীফ খান প্রায় সাড়ে চার লাখ টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন।

ভারতীয় প্রযোজকের অভিযোগের বিষয়ে মুখ খুলেছেন তিশা। গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এই অভিযোগ ফালতু। আমাকে চুক্তির সময় এক তৃতীয়াংশ পেমেন্ট দেওয়া হয়েছিল। এই সিনেমার শুটিংয়ের জন্য ভিসা পাওয়ার অপেক্ষায় দেড় মাস কোনো কাজ করিনি। চুক্তিতে উল্লেখ আছে, শুটিং বাতিল হলে এই অর্থ ফেরত যাবে না।

শরীফের অভিযোগ নিয়ে অভিনেত্রী আরও বলেন, শরীফ (শরীফ খান) নামে একজন আমার সাথে মধ্যরাতে ফোন করে কথা বলতে চেয়েছে, এত রাতে আমি কেন কথা বলব? এটা তো পেশাদার আচরণ হতে পারে না। আমি অবশ্য দিনে যোগাযোগের চেষ্টা করেছি। আর উনি তো এই সিনেমার প্রযোজকই নন। এর বেশি কিছু বলতে হলে আমার আইনজীবী বলবেন।

ভারতীয় চলচ্চিত্র ‘ভালোবাসার মরশুম’-এর মাধ্যমে বড়পর্দায় অভিষেক হওয়ার কথা ছিল তিশার। তবে নানা জটিলতায় ছবির কাজ করা সম্ভাব হয়নি। এদিকে সম্প্রতি শাকিব খানের সঙ্গে ‘সোলজার’ সিনেমার কাজ শেষ করেছেন তিশা। চলতি বছরের শেষ দিকে মুক্তি পাবে সিনেমাটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page