August 1, 2026, 4:28 am
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

ইসলামপুর পৌর বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

Reporter Name

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জামালপুরে ইসলামপুর পৌর বিএনপির উদ্যোগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  রবিবার(৯নভেম্বর) বিকেলে পৌর বিএনপির দলীয় কার্যালয় চত্বরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।  অনুষ্ঠানে ইসলামপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন পরিচালনা করেন।  আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, সহ-সভাপতি মিজানুর রহমান শাহিন, একেএম শহিদুর রহমান,মাহমুদুল হাসান কবির মঞ্জিল, নূরে আলম মনি, সাংগঠনিক সম্পাদক আবির আহম্মেদ বিপুর মাস্টার, পৌর বিএনপির সহ-সভাপতি ডা.শাহিনুর ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ হেলাল,যুগ্ম আহ্বায়ক মাহফুদুজ্জামান লুলু,পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সুলতান মাহমুদ বাবু বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনটি সৈনিক-জনতার ঐক্যের প্রতীক হিসেবে গণতন্ত্র পুনরুদ্ধারের পথে এক মাইলফলক হয়ে থাকবে। তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে পৌর ও উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page