August 1, 2026, 5:49 am
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রূপগঞ্জে আলোচনা সভা: হাতি ও ঘোড়ার গাড়ি নিয়ে শোভাযাত্রা

Reporter Name

মো:শরিফ ভূইয়া :   রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রূপগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন হাতি ও ঘোড়ার গাড়িতে চড়ে বাদ্যযন্ত্রের তালে তালে স্লোগানে নানা কর্মসূচি উদ্যাপন করে। কর্মসূচির মধ্যে ছিলো জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, শোভাযাত্রা, ক্রীড়া ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। গতকাল ৯নভেম্বর রবিবার ভুলতা কলেজ মাঠে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন। সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন, বিএনপি নেতা আব্দুল আজিজ মাস্টার, নূর নবী ভুঁইয়া, আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, রূপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক আমিনুল ইসলাম প্রিন্স প্রমুখ। সভায় বক্তারা বলেন, ১৯৭৫সালের ৭নভেম্বর সমগ্র জাতি যখন অনিশ্চয়তার সম্মুখিন, তখন সিপাহি-জনতার মিলিত বিপ্লব জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সব ষড়যন্ত্র নস্যাত্ করে দেশপ্রেমের এক অনন্য নজির সৃষ্টি করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে সিপাহি-জনতা তাঁকে রাষ্ঠ্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করেন। তিনি ক্রান্তিময় সেই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে দেশে প্রবর্তন করেন বহুতলীয় গণতন্ত্র। সূচনা করেন উন্নয়ন আর নবধারার রাজনীতি। পরে শোভাযাত্রা নিয়ে তারা ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা থেকে গোলাকান্দাইল গোল চত্বর প্রদক্ষিণ শেষে তাঁত বাজার মার্কেটের সামনে শেষ করে। শোভাযাত্রায় ব্যান্ডদল নিয়ে হাতি ও ঘোড়ার গাড়িতে চড়ে দলীয় নেতাকর্মীরা বাদ্যযন্ত্রের তালে তালে স্লোগানে ভুলতা এলাকা মুখোরিত করে তোলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page