August 1, 2026, 4:30 am
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

সাংবাদিক আলতাফ হোসেনকে হত্যার হুমকি: চট্টগ্রাম সাংবাদিক সংস্থার নিন্দা

Reporter Name

বিশেষ প্রতিনিধি:  জাতীয় তরুণ সংঘ চট্টগ্রাম বিভাগের পরিচালক এবং চট্টগ্রাম সাংবাদিক সংস্থার (চসাস) কার্যনির্বাহী সদস্য আলতাফ হোসেনকে হত্যার হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক সংস্থা। শনিবার (১ নভেম্বর) সংগঠনের কার্যনির্বাহী সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) তুষার দাসের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। বিবৃতিতে চসাস নেতৃবৃন্দ বলেন, একজন দায়িত্বশীল সাংবাদিককে মোবাইলে হত্যার হুমকি প্রদান অত্যন্ত দুঃসাহসিক ও নিন্দনীয় অপরাধ। এ ধরনের ঘটনার উদ্দেশ্য সাংবাদিককে ভয়ভীতি প্রদর্শন এবং মুক্ত সাংবাদিকতা বাধাগ্রস্ত করা। বিবৃতিতে আরও বলা হয়, “সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। কোনো অবস্থায় সত্য প্রকাশের পথে বাধা সৃষ্টি করা যাবে না। দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।” চট্টগ্রাম সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক ওসমান এহতেসাম বিবৃতিতে বলেন, “সাংবাদিক আলতাফ হোসেনকে হত্যার হুমকি গণমাধ্যমের স্বাধীনতা ও আইন-শৃঙ্খলার ওপর চরম হুমকি। আমরা এই ঘটনার কঠোর প্রতিবাদ জানাই এবং অবিলম্বে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতারের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানাই।” উল্লেখ্য, বুধবার সকাল ১১টা ৫৭ মিনিটে মোবাইল ফোনে মঈন উদ্দিন বাহার নামক এক ব্যক্তির কাছ থেকে এই হত্যার হুমকি পান সাংবাদিক আলতাফ হোসেন। চাকসু ও রাকসু নির্বাচনে বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন বার্তায় কয়েকজন শিক্ষকের নাম উল্লেখ করায় ব্যক্তি বিশেষ ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার হুমকি দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page