July 31, 2026, 5:35 am
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

অসহায়দের পাশে আলহাজ্ব শওকত হাসান মিঞা : ইসলামপুরে ৫শত পরিবারের খাদ্যসামগ্রী বিতরণ

Reporter Name

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুর পৌরশহরে কিংজাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ইসলামপুর আলহাজ্ব শওকত হাসান মিঞা উন্নয়ন কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব শওকত হাসান মিঞা। শনিবার(২৫অক্টোবর) বিকেলে তাঁর নিজস্ব অর্থায়নে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ৫০০ জন সুবিধাভোগীর মাঝে খাদ্যসামগ্রী প্যাকেট বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে ছিল চাল,আলু,তেল,লবণ ও ডাল বিতারণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা ও তত্ত্বাবধান করেন ইসলামপুর আলহাজ্ব শওকত হাসান মিঞা উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক জালাল উদ্দীন। এসময় উন্নয়ন কমিটির অর্থ বিষয়ক সম্পাদক হেলাল সরকার, সাংগঠনিক সম্পাদক মাসুদ করিমসহ বিভিন্ন ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শওকত হাসান মিঞা বলেন,যমুনা ও ব্রহ্মপুত্র বিধৌত অঞ্চলের এই প্রান্তিক মানুষগুলোর কষ্ট আমাকে নাড়া দেয়। সমাজের প্রতি দায়িত্ববোধ থেকেই আমি সবসময় চেষ্টা করি তাদের পাশে দাঁড়াতে।” তিনি আরও বলেন,এই সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং ইসলামপুরের সার্বিক উন্নয়নে তিনি সর্বদা কাজ করে যাবেন। স্থানীয় জনগণ ও উপস্থিত ব্যক্তিরা সমাজ সেবামূলক এ উদ্যোগের প্রশংসা করে বলেন,“শওকত হাসান মিঞা আমাদের এলাকার গর্ব। তিনি সবসময় অসহায় মানুষের পাশে থেকে মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page