July 29, 2026, 8:19 pm
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

মেলান্দহে বীর মুক্তিযোদ্ধা আঃ সোবহানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন 

Reporter Name

শাহ আলী বাচ্চু স্টাফ রিপোর্টার জামালপুর।।  জামালপুরের মেলান্দহ উপজেলার পশ্চিম আদ্রা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আ: সোবহানকে (৬৭) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। ৩১ মে বেলা ১১টায় জানাজা নামাজের পূর্বে রাষ্ট্রীয় মর্যাদায় প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও )এস.এম. আলমগীর, অফিসার ইনচার্জসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। আ: সোবহান মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক-বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক শেখ ফরিদের পিতা। তিনি ৩০ মে সন্ধ্যায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ ছেলে ২ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। জানাজার পূর্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-৭১’র গেরিলা আবুল হোসেন, প্রবীন সাংবাদিক তালুকদার আলমগীর আহমেদ শাহজাহান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল, আদ্রা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আল হেলাল, আ: হামিদ সবদুল মেম্বার, খলিলুর রহমান মেম্বার প্রমুখ। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page