May 30, 2026, 8:06 pm
শিরোনামঃ
সাব-রেজিস্ট্রারদের নিয়ন্ত্রক এখন টুকুর পিএস আবু বকর ! গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের সাব-রেজিস্ট্রার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ! এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত সাব-রেজিস্ট্রার বদলিতে সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি

গাজীপুরে আগুনে ৪ ঝুট গুদামের মালামাল ছাই

Reporter Name

হাসান পাটোয়ারী: গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে অগ্নিকাণ্ডে চারটি ঝুট গুদাম পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রোববার সকালে কোনাবাড়ী থানার আমবাগ নজরদিঘী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের পরিদর্শক সাইফুল ইসলাম।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানান, সকালে প্রথমে একটি ঝুট গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন শাহাদাত হোসেন, সানাউল্লাহ ও আবু সাঈদের ঝুট গুদামে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়।

খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ও চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানান সাইফুল ইসলাম।

আগুনে টিনশেডের চারটি গুদাম ও ঝুট মালামাল পুড়ে গেছে; এতে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page