August 2, 2026, 12:46 pm
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

ছিনতাই চেষ্টা ও প্রস্তুতিকালে পেশাদার ২ ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ

Reporter Name

স্টাফ রিপোর্টার মোঃ মনির

২১ ( গত বুধবার) দিবাগত রাত ১০টার সময় যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ জনপথ মোড় যাত্রাবাড়ী ফ্ল্যাইওভারের নীচে জোনাকী কাউন্টারের সম্মুখ হইতে হাতে নাতে দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করে যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ী। গ্রেফতারকৃতরা হলেন ১। মোঃ জয় (২৪) পিতা নান্নু, সাং- মধ্য মহাখালী, থানা- মুন্সিগঞ্জ সদর, মুন্সিগঞ্জ ও ২। রাজু (২৫), পিতা মৃতঃ আবু তাহের @ রাজন, সাং- পুকুরি জনা, থানা- রাজাপুর, জেলা- ঝালকাঠি।

এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ২টি ধারালো সুইচ গিয়ার, ব্লেড ও অ্যান্টিকাটারের অংশবিশেষ উদ্ধার করা হয়।

ফাঁড়ী সূত্রে জানা যায়, যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই মোঃ হাসান বশির এর নিদের্শে উক্ত এলাকায় এএসআই মোঃ মাহাবুল আলমসহ সঙ্গীয় ১টি চৌখস পুলিশ টিমের সদস্য ডিউটি অবস্থায় ছিলেন। সেই সময় যাত্রাবাড়ী ফ্ল্যাইওভারের নীচে জোনাকী কাউন্টার সম্মুখে দুই পেশাদার ছিনতাইকারী ছিনতাই চেষ্টা ও প্রস্তুতিকালেই হাতে-নাতে দেশীয় অস্ত্রসহ পুলিশের কাছে গ্রেফতার হয়।

যাত্রাবাড়ী থানা সূত্রের বরাতে আরো জানা যায়, উল্লেখিত পেশাদার দুই ছিনতাইকারীদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে দশের অধিক মামলা রয়েছে ও একাধিকবার বিভিন্ন মেয়াদে জেলেও রয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page