August 1, 2026, 10:29 am
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

রূপগঞ্জে শিক্ষার মানোন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name

মোঃ শরীফ ভূইয়া, রূপগঞ্জ(নারায়ণগঞ্জ):  নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্কুল পর্যায়ের প্রধান শিক্ষকদের নিয়ে শিক্ষার মানোন্নয়নে গতকাল ২০মে মঙ্গলবার দিনব্যাপী কর্মশালা করা হয়েছে। রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং মাদ্রাসা প্রধানসহ দুই শতাধিক শিক্ষক এ কর্মশালায় অংশ নেন। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের অধ্যাপক ডা: মোঃ আব্দুস সালাম, পূর্বাচল সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোঃ তাছভীর হোসেন, সরকারি মুড়াপাড়া কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ সিদ্দিকী, প্রধান শিক্ষক রিনা আক্তার মহাদেব বিশ্বাস, আব্দুল গাফ্ফার, গোলাম সাদেক প্রমুখ। সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীরা নানা প্রতিকূলতায় শিক্ষা গ্রহণ থেকে বিমুখ হচ্ছে। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। তাদের মানবিক বিকাশ হচ্ছে না। বিদ্যালয়গামী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষার প্রাণ কেন্দ্র বানাতে হবে। তাদেরকে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখাতে হবে। শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ ও পাঠমুখী করতে নানা কৌশল অবলম্বন করতে হবে। তবেই শিক্ষার যথার্থ মানোন্নয়ন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page