August 2, 2026, 1:01 pm
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

নতুন রাজনৈতিক দল ‘আপ বাংলাদেশ’র আত্মপ্রকাশ

Reporter Name

নিজেস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, ঐক্য ও প্রতিজ্ঞা সংরক্ষণের প্রত্যয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)। আজ শুক্রবার (৯ মে) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজন করা হয় আত্মপ্রকাশ অনুষ্ঠানের।

আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্র-জনতার অনেকে এই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন। এর নেতৃত্বে রয়েছেন আলী আহসান জুনায়েদ, যিনি জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি।

শহীদ মিনারে আয়োজিত অনুষ্ঠানে জুলাই আন্দোলনে নিহত ওসমানের পিতা আব্দুর রহমান ৮২ সদস্যের আপ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন। কমিটিতে আহ্বায়ক করা হয়েছে আলী আহসান জুনায়েদকে। সদস্য সচিব হয়েছেন আরেফিন মো. হিজবুল্লাহ, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত, প্রধান সংগঠক নাঈম আহমেদ, এবং মুখপাত্র করা হয়েছে শাহরিন ইরাকে।

আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত এর আগে জাতীয় নাগরিক পার্টি (জানাক)-এর কেন্দ্রীয় নেতৃত্বে ছিলেন।
তবে গত মার্চে জানাক থেকে পদত্যাগ করেন তাঁরা। তখনই ঘোষণা দিয়েছিলেন, এপ্রিলেই জুলাই অভ্যুত্থানের নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করবে। এপ্রিলের ১০ তারিখে ‘আপ বাংলাদেশ’ নামটি প্রকাশ করা হয়। আজ তারই আনুষ্ঠানিক ঘোষণা এলো।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে আপ বাংলাদেশের নেতারা জানান, তাঁরা শাহবাগে চলমান অবস্থান কর্মসূচিতে যোগ দেবেন।

আলী আহসান জুনায়েদ বলেন, ‘জুলাই অভ্যুত্থানের স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে নতুন রাজনৈতিক কাঠামো গড়ে তুলতেই হবে। আপ বাংলাদেশ সেই ঐক্য ও দায়িত্ববোধের জায়গা থেকে পথচলা শুরু করছে। আমরা স্বৈরতন্ত্র নয়, গণতন্ত্র ও মানবিক বাংলাদেশ চাই।’

প্ল্যাটফর্মের নেতারা বলেন, এই সংগঠন কোনো দলের ছায়াতলে নয়, বরং ‘জনতার শাসনব্যবস্থার জন্য একটি স্বাধীন রাজনৈতিক শক্তি’ হিসেবে কাজ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page