August 1, 2026, 10:32 am
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

সফলতার জন্যে পারস্পারিক ইতিবাচক ভাবনা অপরিহার্য-লায়ন গনি মিয়া বাবুল

Reporter Name

আলম খান  :  লেখক উন্নয়ন কেন্দ্রের প্রধান উপদেষ্টা লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, শান্তি প্রতিষ্ঠা ও সফলতার জন্যে পারস্পারিক সহযোগিতা, অকৃত্রিম ভালোবাসা ও ইতিবাচক ভাবনা অপরিহার্য। এসকল গুণাবলি অর্জন, বিকশিত ও প্রসারিত করতে নান্দনিক সাহিত্য চর্চা বাড়াতে হবে।
লেখক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে ২৬ এপ্রিল (শনিবার) বিকেলে ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত “প্রিয়তমা” শীর্ষক আলোচনা সভা, কবিতা পাঠ, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, একজন পুরুষের কাজের প্রেরণা ও শক্তির উৎস তার প্রিয়তমা। অনুরূপভাবে একজন নারীর সফলতার পেছনেও তার প্রিয়তম মানুষ অনুপ্রেরণা ও শক্তি জোগায়। তিনি আরও বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে দেশীয় ও নান্দনিক সংস্কৃতি প্রসারিত করতে হবে। শিশুদেরকে দেশীয় সংস্কৃতির আলোকে ধর্মীয় মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলতে হবে। লেখক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক কবি তৌহিদুল ইসলাম কনক ও কবি রলি আক্তার এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বসেরা কবি ড. জাহাঙ্গীর আলম রুস্তম। লেখক উন্নয়ন কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি মোস্তফা হাবীব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাগ্রত মহানায়ক শিহাব আলম রিফাত। সংগঠনের সদস্য ও নেতৃবৃন্দ ছাড়াও দেশের শতাধিক কবি-সাহিত্যিক সঙ্গীত শিল্পী অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page