August 2, 2026, 5:15 pm
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

সিলেটে রেস্তোরাঁয় মিলল ৭০টি পরিযায়ী পাখি

Reporter Name

তথ্যবাণী নিউজ ডেক্স:

নিষিদ্ধ পরিযায়ী পাখি বিক্রি ও পাচারের দায়ে সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরে দু’টি রেস্টুরেন্ট মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাদের এই জরিমানা করা হয়। উপজেলা ভূমি কর্মকর্তা ফারজানা আক্তার লাবনীর নেতৃত্বে অভিযানে সেনাবাহিনী, পুলিশ ও বন বিভাগ সহায়তা করে।

অভিযানকালে ৭০টি বালি হাঁস, ঘুঘুসহ অংসখ্য প্রজাতির পরিযায়ী পাখি পাওয়া যায়। এছাড়া রান্না করা পাখির মাংস জব্দ করা হয়। এসময় মৃত পরিযায়ী পাখিগুলো সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় মাটিতে পুঁতে ফেলা হয়। সে সময় রান্না করা মাংসগুলো স্থানীয় এতিমখানায় দান করে দেওয়া হয়।

এ ব্যাপারে সিলেট বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল্লাহ বলেন, জৈন্তাপুর উপজেলার ভূমি কর্মকর্তার নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের সহায়তা আমরা অভিযানটি পরিচালনা করি। এ সময় শিকার নিষিদ্ধ বন্যপ্রাণী (পরিযায়ী পাখি) বিক্রির যথেষ্ট প্রমাণ পাওয়া যায়। প্রাথমিক পর্যায়ে কাউকে গ্রেফতার না করে আইন অনুযায়ী ২০ হাজার করে দু’টি রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page