July 28, 2026, 1:08 pm
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

মোবাইলে অনলাইনের খবর পড়েন ৫৯ শতাংশ মানুষ: জরিপ

Reporter Name

স্টাফ রিপোর্টার মোস্তফা সিকদার রনি

মানুষ এখন প্রচলিত গণমাধ্যমের চেয়ে মোবাইল ফোনে অনলাইনের মাধ্যমে খবর জানতে বেশি আগ্রহী। এক জরিপে উঠে এসেছে যে, ৫৯ শতাংশ মানুষ মোবাইল ফোনে অনলাইন সংস্করণে খবর পড়েন।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) গণমাধ্যম সংস্কার কমিশনের জন্য এই জরিপ পরিচালনা করে। গণমাধ্যমের ভূমিকা ও মানুষের সংবাদ গ্রহণের অভ্যাস জানার উদ্দেশ্যে জরিপটি করা হয়। আজ বৃহস্পতিবার গণমাধ্যম সংস্কার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।

জরিপটি ২০২৫ সালের ১ থেকে ৭ জানুয়ারি দেশের ৬৪ জেলায় ৪৫ হাজার খানার ১০ বছরের বেশি বয়সী সদস্যদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে। এতে দেখা যায়, ৫৯ শতাংশ উত্তরদাতা ছাপা পত্রিকা না পড়লেও মোবাইল ফোনে অনলাইন সংবাদ পড়েন। মাত্র ২.৫ শতাংশ মানুষ কম্পিউটার, ল্যাপটপ বা ট্যাবে অনলাইন সংবাদ পড়েন। ৮৮ শতাংশ উত্তরদাতা মোবাইল ফোনকে প্রধান গণমাধ্যম হিসেবে ব্যবহার করেন, যেখানে কম্পিউটারের ব্যবহার মাত্র ৭ শতাংশ। ৩১ শতাংশ উত্তরদাতা ফেসবুককে খবরের জন্য বিশ্বাসযোগ্য মাধ্যম হিসেবে দেখেন, ইউটিউবে এই হার ১৬.৫ শতাংশ।

জরিপে বলা হয়েছে, মানুষ সামগ্রিকভাবে গণমাধ্যমের ওপর আস্থা হারাননি। তবে রাজনৈতিক, সরকারি ও প্রভাবশালীদের হস্তক্ষেপকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রে বড় বাধা হিসেবে দেখছেন তাঁরা।

জাতীয় দুর্যোগ বা সংকটের সময় মানুষ এখনো টেলিভিশনের ওপর বেশি নির্ভরশীল। তবে রেডিওর প্রাসঙ্গিকতা কমে গেছে। জরিপে অংশ নেওয়া ৯৪ শতাংশ উত্তরদাতা জানান, তাঁরা রেডিও শোনেন না। ৫৪ শতাংশ বলেন, রেডিও শোনার প্রয়োজন নেই। ৩৫ শতাংশ রেডিও সেটের অপ্রাপ্যতার কথা উল্লেখ করেছেন।

জরিপে অংশগ্রহণকারীদের বড় অংশ গণমাধ্যমকে স্বাধীন ও পক্ষপাতহীন দেখতে চান। তবে অধিকাংশ উত্তরদাতা মনে করেন, বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরকারের নিয়ন্ত্রণেই থাকা উচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page