August 2, 2026, 7:59 pm
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

সেন্টমার্টিনে ভয়াবহ আগুন : ৩ রিসোর্ট পুড়ে ছাই

Reporter Name

স্টাফ রিপোর্টার মোস্তফা সিকদার রনি

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিনে কিংশুক ও বীচ ভ্যালীসহ ৩টি ইকো রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।। এ ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে দ্বীপের পশ্চিম সৈকতের গলাচিপা এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় পর্যটকরা আতঙ্কে ছোটাছুটি শুরু করে। অবশেষে প্রাণ বাঁচানোর জন্য আগুন লাগা রিসোর্টগুলো থেকে বের হয়ে পাশের রিসোর্ট গুলোতে আশ্রয় নেয় পর্যটকরা। ফায়ার সার্ভিস না থাকায় স্থানীয়রা বালি ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায়।

আগুনের খবর পেয়ে যোগ দেন কোস্টগার্ড, নৌবাহিনী ও ট্যুরিস্ট পুলিশের সদস্যরা। প্রায় ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। স্থানীয়দের ধারণা, বীচ ভ্যালী রিসোর্টের রান্নাঘর থেকে আগুনের সুত্রপাত। এ ঘটনায় কেউ হতাহত না হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানতে চাইলে স্থানীয় শুক্কুর ফকির জানান, কিংশুক রিসোর্টের মালিক বলেছেন পার্শ্ববর্তী একটি রিসোর্টের ময়লা পোড়ানো হয় বালিয়াড়িতে। এই ময়লা থেকে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ঘটে। তিনি আরও জানান, আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিস স্টেশন নেই। কিন্তু স্থানীয় লোকজন, কোস্টগার্ড, নৌবাহিনী ও ট্যুরিস্ট পুলিশ আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। ভোর ৪টার দিকে এ আগুন নিয়ন্ত্রণে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page