August 2, 2026, 7:55 pm
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা-তারেকসহ সবাই খালাস

Reporter Name

সিটি রিপোর্টার মোঃ ফরহাদ হোসেন মুরাদ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমানসহ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার সব আসামিকে খালাস দিয়েছেন আপিল বিভাগ।

আজ বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন। রায়ে বলা হয়, মামলায় আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়নি।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আসামিপক্ষের আইনজীবী জয়নুল আবেদীন আদালত চত্বরে বলেন, “মামলাটা এতোটা বিদ্বেষপূর্ণ ছিল যে, যারা আপিল করেছে এবং যারা আপিল করতে পারেনি-সবাইকে খালাস দেওয়া হয়েছে।”

আসামিপক্ষের আরেক আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন, “সাধারণত আপিল অ্যালাও করা হলে হাই কোর্টের রায় বাতিল করা হয়। এইখানে হাই কোর্ট এবং বিচারিক আদালত- দুই রায়ই বাতিল করা হয়েছে। আদালত এই রায়কে ‘ঐতিহাসিক’ ঘোষণা করে বলেছে যে, ‘এই মামলায় আপিলকারীদের যে সম্মানহানি করা হয়েছিল তা তারা ফিরে পেলেন’।”

এর আগে ২০১৮ সালে বিচারিক আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড এবং তারেক রহমানসহ অন্যদের ১০ বছরের কারাদণ্ড দিয়েছিলেন। পরে হাইকোর্ট ওই সাজা বাড়িয়ে খালেদা জিয়ার সাজা ১০ বছর করেন। তবে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আপিল বিভাগ বিচারিক আদালত ও হাইকোর্টের রায় বাতিল করে আসামিদের খালাস দেন।

দুর্নীতি দমন কমিশনের দায়ের করা এই মামলায় ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছিল। তবে আদালত বলেন, মামলাটি ছিল ভিত্তিহীন ও বিদ্বেষপূর্ণ। রায়ের ফলে খালেদা জিয়ার নির্বাচন করার আর কোনো বাধা রইল না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page