July 30, 2026, 6:01 pm
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

রমজানে দেশের বাজারে এলো স্প্রাইট লেমন মিন্ট

Reporter Name

শীর্ষস্থানীয় লেমন-লাইম ফ্লেভারের স্পার্কলিং পানীয় স্প্রাইট ® বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে নতুন লেমন মিন্ট ফ্লেভার।

শুধু রমজান মাসেই এই এক্সক্লুসিভ পানীয়টি পাওয়া যাবে। এতে থাকছে লাইম ও মিন্টের চাঙ্গা করা স্বাদ। এই উদ্ভাবনী ফিউশন কার্বনেটেড পানীয়টিকে করে তুলেছে অনন্য। ইফতারের পরে তৃষ্ণা মেটানোর জন্য চমৎকার এ পানীয়ের প্রতিটি চুমুকেই পাওয়া যায় লেমন ও মিন্টের ফ্লেভার।

কোকা-কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জু-উন নাহার বলেন, “বাংলাদেশের বাজারে নতুন স্প্রাইট লেমন মিন্ট নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। এই রমজান মাসে সারা দিন রোজা রাখার পর লেমন ও মিন্টের ফ্লেভারে ভোক্তাদের সতেজ করে তোলাই আমাদের লক্ষ্য। শীঘ্রই গ্রীষ্ম শুরু হচ্ছে, এ সময়ে সবাই ঠান্ডা পানীয় পান করতে পছন্দ করেন।

তাই স্প্রাইট লেমন মিন্ট খুব দ্রুতই সবার পছন্দের পানীয় হয়ে উঠবে বলে আমরা বিশ্বাস করি।”

স্প্রাইটের শীতল করা লেমন-লাইম ফ্লেভারের সঙ্গে মিন্টের সতেজতা মিলে ভোক্তাদের তৃষ্ণা যেমন মিটবে, পাশাপাশি তারা চাঙ্গাও হয়ে উঠবেন। সারা দেশ জুড়ে পাওয়া যাবে এই পানীয়। সীমিত স্টকের পানীয়টি শুধু রমজান মাসেই বাজারে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page