July 29, 2026, 3:43 pm
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

তাবলিগের দুই গ্রুপে দ্বন্দ্ব: কাকরাইল মসজিদে প্রশাসক নিয়োগ দিতে নোটিশ

Reporter Name

নিজেস্ব প্রতিবেদক: তাবলিগ ইস্যুকে কেন্দ্র করে মাওলানা সাদ ও মাওলানা জোবায়ের গ্রুপের দ্বন্দ্বে তাবলিগের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে কাকরাইল মার্কাজ মসজিদে সরকারি প্রশাসক নিয়োগের দাবিতে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। মঙ্গলবার রেজিস্ট্রি ডাকযোগে ওই নোটিশ পাঠানো হয়।

ধর্ম মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, ইসলামিক ফাউন্ডেশনের ডিজি, রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বাংলাদেশ জাতীয় তাবলিগ মার্কাজ মসজিদের খতিব ও শুরা সদস্য এবং ভারতের মাওলানা সাদ কান্ধলভিকে নোটিশটি পাঠানো হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী মাহমুদুল হাসানের পাঠানো নোটিশে বলা হয়, বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ শান্তি ও সহমর্মিতার সঙ্গে তাবলিগের কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে তাবলিগের অনুসারীদের মধ্যে মাওলানা সাদ গ্রুপ ও মাওলানা জোবায়ের গ্রুপ নামে দুই গ্রুপের উদ্ভব হয়েছে। এই দুই গ্রুপ বাংলাদেশে তাবলিগের কার্যক্রমে বিশৃঙ্খলা করছে এবং তাবলিগের কার্যক্রমের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

নোটিশে বলা হয়, বাংলাদেশের বিভিন্ন ধর্মভিত্তিক রাজনৈতিক দলের নেতারা সম্পূর্ণ অযাচিতভাবে তাবলিগের কার্যক্রমে হস্তক্ষেপ করেছেন এবং তাবলিগের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিতে অবদান রাখছেন। এসব রাজনৈতিক নেতাদের সঙ্গে তাবলিগের কোনো সম্পর্ক নেই। তাই নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে প্রশাসক নিয়োগ করতে পদক্ষেপ নিতে বলা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page