August 3, 2026, 11:39 pm
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

টোল প্লাজায় ৬ জন নিহতের ঘটনায় বাস মালিক গ্রেপ্তার

Reporter Name

স্টাফ রিপোর্টার: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় বাসের ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনায় ছয়জন নিহতের ঘটনায় বেপারী পরিবহনের মালিক ডাব্লিউ ব্যাপারীকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ।

শনিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১২টায় তাকে মাদারীপুরের শিবচর থেকে গ্রেপ্তার করা হয়।

নারায়ণগঞ্জ হাইওয়ে পুলিশের এডিশনাল ডিআইজি আ.ক.ম আক্তারুজ্জামান বসুমিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

অ্যাডিশনাল ডিআইজি আ.ক.ম আক্তারুজ্জামান বসুমিয়া বলেন, ছয়জন নিহতের ঘটনায় মামলার বাদী তাকেও আসামি করেছে। এ ছাড়া প্রাথমিক তদন্তে অদক্ষ ড্রাইভার আর ফিটনেসবিহীন গাড়ি সড়কে নামানোর দায় বাসের মালিক এড়াতে পারে না, তাই তাকেও গ্রেপ্তার করা হয়েছে।

হাসাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. রহমান বলেন, ছয়জন নিহতের ঘটনায় শনিবার প্রাইভেটকার যাত্রী নিহত আমেনার বড় ভাই নুরুল আমিন বাদী হয়ে মামলা করেন। নিহতের স্বজনের দায়ের করা মামলায় বাসের মালিককেও আসামি করা হয়েছে। এ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে ঘটনাস্থল থেকে বেপারী পরিবহনটিকে জব্দ করে পুলিশ, তখন পালিয়ে যান বাসচালক। পরে শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে চালক নুর উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, শুক্রবার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় টোল দেওয়ার জন্য দাঁড়ানো প্রাইভেটকার, মোটরসাইকেল ও মাইক্রোবাসকে পেছন থেকে চাপায় দেয় ব্যাপারী পরিবহনের বেপরোয়া যাত্রীবাহী বাসটি। এতে ঘটনাস্থলেই বাইকে থাকা এক শিশু নিহত এবং আহত ৮ জনকে ঢাকার হাসপাতালে নেওয়ার পথে আরও চারজন মারা যান। পরে হাসপাতালে অপর একজনের মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page