August 2, 2026, 10:13 pm
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

বাংলাদেশকে মেধাশূন্য করতে বুদ্ধিজীবীদের হত্যা করে পাকিস্তানি বাহিনী : প্রধান উপদেষ্টা

Reporter Name

১৯৭১ সালে যুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে বাংলাদেশকে মেধাশূন্য করতে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা বাঙালি বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দেওয়া বাণীতে এমন মন্তব্য করেন প্রধান উপদেষ্টা।

বাণীতে ড. ইউনূস বলেন, শহীদ বুদ্ধিজীবীসহ মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর পাশাপাশি তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। শহীদ বুদ্ধিজীবী দিবস বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কময় দিন। মহান মুক্তিযুদ্ধের শেষের দিনগুলোয় পরাজয় নিশ্চিত জেনে বাংলাদেশকে মেধাশূন্য করতে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা বাঙালি বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে।

প্রধান উপদেষ্টা বলেন, স্বাধীনতা যুদ্ধে বাঙালি জাতির বিজয়ের প্রাক্কালে শিক্ষাবিদ, সাহিত্যিক, সাংবাদিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, প্রকৌশলী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদসহ দেশের মেধাবী সন্তানদের নির্মমভাবে হত্যা ও গুম করে স্বাধীনতাবিরোধীরা। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোফাজ্জল হায়দার চৌধুরী, আনোয়ার পাশা, মুনীর চৌধুরী, শহীদুল্লা কায়সার, ডা. ফজলে রাব্বি, সেলিনা পারভীন, ড. জ্যোতির্ময় গুহ ঠাকুরতাসহ অনেকে ছিলেন।

তিনি বলেন, স্বাধীনতাবিরোধীদের মূল উদ্দেশ্যই ছিল বাঙালি জাতিকে মেধাশূন্য করা। পরিকল্পিত ও নৃশংস এই হত্যাযজ্ঞের মধ্যদিয়ে মহান মুক্তিযুদ্ধে পরাজয়ের জঘন্যতম প্রতিশোধ নেয় স্বাধীনতাবিরোধীরা। বাণীতে শহীদ বুদ্ধিজীবী দিবসে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতাবিরোধী অপশক্তির যে কোনো চক্রান্ত ও ষড়যন্ত্র প্রতিহত করার পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধান উপদেষ্টা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page