July 31, 2026, 12:40 pm
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

কুড়িগ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযানে ২ টি পিকআপে ৭০ কেজি গাঁজা উদ্ধার

Reporter Name

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আজ সোমবার রাত আনুমানিক ৮:৩০ মিনিটে ২ টি বড় পিক আপে অভিযান চালিয়ে ৭০ কেজি গাঁজা ও ৬টি মোবাইল ফোন জব্দ করেন। কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরির্দশক তরুণ কুমার রায় জানান গোপনতথ্যের ভিওিতে অভিযান চালিয়ে ধরলা ব্রীজ পশ্চিম পাড়ে টোল প্লাজার সামনে ২ টি বড় পিকআপে ৬ জন ব্যক্তিসহ ৭০ কেজি গাঁজা উদ্ধার করে।এসময় কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরির্দশক তরুণ কুমার রায়ের নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান চালায়। অভিযানটি জনসম্মুখে চালিয়ে ৬ জন ব্যক্তি ও ৬ টি মোবাইল ফোন ও ৭০ কেজি গাঁজা জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজা পলিথিনের বস্তায় পেঁচিয়ে এর ভিতরে পাঁটের বস্তা মোড়কে ফুলবাড়ি উপজেলার কাশিপুর কলেজমোড়ে পিকআপে লোড দিয়ে টাঙ্গাইলের উদ্দেশ্য রওনা দেন। আসামিরা হলেন কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার কাশিপুর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা আব্দুস সাওারের পুএ ১)ইব্রাহীম খলিল (৪০)ও নাটোরের স্থায়ী বাসিন্দা ২)কাঁজু( ৪৫) এবং টাঙ্গাইলের স্থায়ী বাসিন্দা ৩)মো:মেহেদী হাসান( ২০),৪)জয় (২০),৫)আলাউদ্দিন শিকদার( ২০),৬)হামিদুল শিকদার(২০)। রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আলী আসলাম এর সার্বিক নিদের্শনায় কুড়িগ্রামের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরির্দশক তরুণ কুমার রায় অভিযানটি সফলভাবে পরিচালনা করতে সক্ষম হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page