নিজস্ব প্রতিবেদক
ভিশন বাংলাদেশের ২০২৪ এর দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর যাত্রাবাড়িতে ভিশনবাংলাদেশের কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১১ টি পদের বিপরীতে মোট ১৯ জন প্রার্থী অংশ নেয়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচন আগামী দুই বছরের জন্য বন্ধুদের সুখ দু:খের সমন্বিত প্লাটফর্ম হিসেবে কাজ করবে।অরাজনৈতিক এই সংগঠন দেশের বিভিন্ন সংকটে মানবতার হাত বাড়ানোর পাশাপাশি এলাকার দুখী ও বিপদগ্রস্থ মানুষের পাশেদাঁড়ায়। একইসাথে মাদকমুক্ত সমাজ গড়তে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে ভিশন বাংলাদেশ।
নব নির্বাচিত কমিটি দেয়া হল:
সভাপতি: সফিক উল্যাহ মানিক
সহ–সভাপতি ১: হুমায়ূন কবির
২: মিজানুর রহমান রনি
সাধারন সম্পাদক: মিরাজ উদ্দিন
সহ–সাধারণ সম্পাদক: এ এইচ জাহিদুর রহমান নিশু
সাংগঠনিক সম্পাদক: রেজাউর রহমান রাজা
সহ–সাংগঠনিক সম্পাদক: রাজীবুল হক জন
কোষাধক্ষ্য: মশিউর রহমান রাজিব
দপ্তর সম্পাদক: সঞ্জয় চন্দ্র দাস হরি
নির্বাহী সদস্য ১: মোঃ বিল্লাল হোসেন সিকদার
২: মোঃ সেলিম হোসেন সোহেল