August 4, 2026, 7:14 pm
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

ঢাকা পলিটেকনিক ও বুটেক্স শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ২৮

Reporter Name

ঢাকার তেজগাঁওয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ও ঢাকা পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২৮ জন আহত হয়েছেন।

রবিবার (২৪ নভেম্বর) রাত ১০টার পর বুটেক্সের আজিজ হল ও ঢাকা পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের লতিফ হলের শিক্ষার্থীর মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত ঘটে। পরবর্তীতে মধ্যরাতে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

তবে কী নিয়ে সংঘর্ষ তা তাৎক্ষণিক জানা যায়নি। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে।

আহতরা হলেন- রুদ্র (২৬), আনান (২৫), জুনায়েদ (২৮), সৌমিক (২৮), ইমন (২০), নাহিদ (২৩), রাকিব (২০), রিফাত বিশ্বাস (২৫), তপু (২০), মেহেদি (২১) ও প্রার্থ (২৮) ইমন (২২), প্রবাল (২২), রমজান (২৩), মো. মিঠুন (২১), ইমরান (২০), ইমন (২৪), উৎসব (২৮), আজাদ (২৮), বুলবুল (২৮), প্রশান্ত (২৮), শিশির (২৮), তৌফিক (২২), নাদিম (২০), ফাহাদ (১৯), খালেদ (১৯), সোহান (২২), আমিন (২২),।

এ বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও বুটেক্স শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ২৮ জন শিক্ষার্থীকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। জরুরি বিভাগের বিভিন্ন ওয়ার্ডে তাদের চিকিৎসা চলছে। প্রাথমিকভাবে কে কোন প্রতিষ্ঠানের শিক্ষার্থী সে বিষয়ে জানা যায়নি।”

স্থানীয়রা জানিয়েছেন, তেজগাঁওয়ের বিটাক মোড় এলাকায় বুটেক্স ও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়েছেন। সেখানে ১ ঘণ্টার বেশি সময় ধরে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page