August 3, 2026, 4:30 pm
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

নতুন ৩ উপদেষ্টা শপথ নিচ্ছেন: মন্ত্রিপরিষদ সচিব

Reporter Name

নতুন করে তিনজন উপদেষ্টা হিসেবে শপথ নিচ্ছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ।

রবিবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বঙ্গভবনে শপথ অনুষ্ঠানে যাওয়ার আগে সচিবালয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আজ নতুন উপদেষ্টারা শপথ নেবেন। রাষ্ট্রপতি কয়েকজন নতুন উপদেষ্টাকে শপথ নেওয়াবেন। তবে যতক্ষণ শপথ না হচ্ছে, ততক্ষণ আমার পক্ষে সম্ভব নয়, কারা কারা শপথ নিচ্ছেন। কারণ শেষ মুহূর্তে রদবদলও হতে পারে। আমরা যতটুকু জেনেছি, আমরা প্রস্তুত আছি, বঙ্গভবনে যাচ্ছি। সেখানে গিয়ে চূড়ান্ত হবে এবং আজই শপথ অনুষ্ঠিত হবে।

কতজন শপথ নিচ্ছেন- জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত যতটুকু জেনেছি, তিনজনের হতে পারে। তিনজনের শপথ নেওয়ার কথা আমি জানতে পেরেছি।

তবে তারা কোন কোন দপ্তর পাচ্ছেন সে বিষয়ে এখনই বলা যাচ্ছে না জানিয়ে সচিব বলেন, সেটি ঠিক করবেন প্রধান উপদেষ্টা। যতক্ষণ আদেশ না হচ্ছে, ততক্ষণ এটি বলা যাচ্ছে না। আমরা প্রজ্ঞাপন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি।  সন্ধ্যা সাড়ে ৭টায় শপথ অনুষ্ঠিত হবে।

এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গিয়েছিল, নতুন চার-পাঁচজন উপদেষ্টা শপথ নিতে পারেন। নতুন উপদেষ্টাদের শপথ নেওয়ার পাশাপাশি কয়েকজনের দপ্তর পরিবর্তন হতে পারে বলেও জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page