August 3, 2026, 4:30 pm
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

রাজধানীর খিলক্ষেতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ চেকপোস্ট

Reporter Name

অবৈধ গাড়ি পার্কিং, লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, অধিক গতিতে গাড়ি চালানো এবং অবৈধ লাইসেন্সের বিরুদ্ধে খিলক্ষেতে বাংলাদেশ সেনাবাহিনী এবং খিলক্ষেত থানা পুলিশ ভ্রাম্যমাণ চেকপোস্ট স্থাপন করেছে।

রোববার (০৩ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে সর্বমোট ৯২টি মামলা ও ২ লাখ ২২ হাজার টাকা জরিমানা এবং বিভিন্ন প্রকার সমস্যাজনিত সর্বমোট ৬টি গাড়ি জব্দ করা হয়। মাদকদ্রব্য বহনের জন্য একজনের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ ছাড়াও দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থি সকল প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর এ ধরনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page