July 31, 2026, 12:37 pm
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

মাদারগঞ্জে জামায়াতে ইসলামী উদ্যোগে বিক্ষোভ মিছিল

Reporter Name

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের মাদারগঞ্জে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি বৈঠার তান্ডবে নিহত শহীদদের স্মরণে ও হত্যাকারীদের শাস্তির দাবীতে সোমবার (২৮অক্টোবর) বিকালে বাংলাদেশ জামায়াত ইসলামী মাদারগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে মডেল মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বালিজুড়ী বাজারের প্রধান প্রধান সড়ক পদক্ষীণ করে। পরে বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়। মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী’র ভারপ্রাপ্ত আমীর নূরুল আমিন সভাপতিত্বে বক্তব্য রাখেন জামালপুর জেলা জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি এডভোকেট সুলতান মাহমুদ,টিম সদস্য শাহীন আকতার পিটার,মাদারগঞ্জ উপজেলা জামায়াত ইসলামীর শ্রম বিষয়ক সম্পাদক শেখ সাদী,পৌর জামায়াত ইসলামীর সভাপতি আতিকুর রহমান সেলিম প্রমূখ। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারগঞ্জ উপজেলা,পৌর,ইউনিয়ন এবং ওয়ার্ড শাখার নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি ফরহাদ হোসাইন পরিচালনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page