July 28, 2026, 3:46 pm
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

কবিতা প্রেরণা ও শক্তির উৎস—লায়ন মোঃ গনি মিয়া বাবুল

Reporter Name

নিজস্ব প্রতিবেদক : গনি মিয়া বাবুল বলেছেন, কবিতা প্রেরণা ও শক্তির উৎস। কবিতা চর্চার মাধ্যমে মানুষের মানবিক গুণাবলি বিকশিত ও প্রসারিত হয়। মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে কবিতা ও সাহিত্য চর্চা বাড়াতে হবে। দেশীয় নান্দনিক সংস্কৃতির প্রসারে আমাদেরকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কবিসংসদ বাংলাদেশের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৪ অক্টোবর বিকেলে ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ সেমিনার হলে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে  কবি সংসদ বাংলাদেশের স্থায়ী পরিষদের চেয়ারম্যান লায়ন মোঃ এসব কথা বলেন।

তিনি আরো বলেন, কবিরা দেশ ও জাতির ক্রান্তিকালে সর্বদা ইতিবাচক ও বলিষ্ঠ ভূমিকা পালন করে। শান্তিময় ও বাসযোগ্য সমাজ প্রতিষ্ঠা করতে কবিরা কাজ করছেন। কবিরা সর্বদা মানবতার জন্যে কাজ করে থাকেন। তিনি নতুন প্রজন্মকে দেশীয় নান্দনিক সংস্কৃতিতে উদ্বুদ্ধ করে গড়ে তোলার আহ্বান জানান।
কবি সংসদ বাংলাদেশের সাধারণ সম্পাদক কবি তৌহিদুল ইসলাম কনকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কবি প্রদীপ মিত্র,কবি আমিনুল রানা,কবি কুমকুম কবির,কবি আতিয়ার রহমান, কবি আব্দুল হক চাষী, কবি মঞ্জুর হোসেন ঈসা,কবি রবিউল রবি, কবি ইকবাল হোসেন, কবি বাপ্পি সাহা প্রমুখ।
আলোচনা শেষে সংগঠনের ২৬ বছর পূর্তি উপলক্ষে কেক কাটা হয়। অনুষ্ঠানে দেশের প্রায় সকল জেলা থেকে কবি-সাহিত্যিকগণ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page