রাজধানী সায়দাবাদ বিকেলে ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী থানাধীন জনপথ মোড় সংলগ্ন যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ীর আয়োজনেঅনুষ্ঠিত হয় কমিউনিটি পুলিশিং ও নাগরিক সমাবেশ। উক্ত অনুষ্ঠানে সভাপত্বি করেন, যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ী জামেমসজিদের ইমাম ও খতিব জনাব, মোঃ আশরাফ আলী ও যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ীর ইনচার্জ, এসআই মোঃ হাসান বশির।
উক্তঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ওয়ারী বিভাগের ডিসি (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব, মোঃ ছালেহ উদ্দিন।তিনি বলেন কমিউনিটি পুলিশিংয়ের লক্ষ্য ও উদ্দেশ্য মূলত অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা এবংসমাজের বহুবিধ সমস্যা সমাধানে পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্বের ভিত্তিতে একটি কার্যকর ওটেকসই গণমুখী পুলিশি ব্যবস্থা গড়ে তোলা। জনগণের প্রত্যাশা ও মতামতের প্রতিফলন ঘটিয়ে সমস্যা ও সমস্যার কারণ চিহ্নিতকরে তা সমাধানের পরিকল্পনা ও বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া। অপরাধ দমন ও সামাজিক সমস্যা সমাধানে জনগণকেক্ষমতায়ন করা এবং জনকল্যাণে কমিউনিটি সম্পদের (community resource) সদ্ব্যবহার ও জনগণের মেধাকে কাজেলাগানো। সর্বোপরি পুলিশ ও জনগণের মধ্যকার দূরত্ব কমিয়ে সুসম্পর্ক গড়ে তোলা এবং ‘জনতাই পুলিশ এবং পুলিশই জনতা’ (The police are public and the public are police) নীতি সমাজে প্রতিষ্ঠা করা।

প্রধান অতিথি আরো বলেন, যাত্রাবাড়ী এলাকা অত্যান্ত অপরাধ প্রবন ও ঝুকিপূর্ণ এলাকা। অত্র এলাকায় মাদক, চুরি–ছিনতাই মানুষ হত্যাসহ বিভিন্ন রকম অপরাধমূলক কর্মকান্ড প্রতিনিয়ত হয়ে থাকে। অপরাধ দমাতে ও সাধারণ মানুষের জান–মালের হিফাজত কিভাবে রক্ষা করা যায় তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও পরাপর্শ গ্রহন করাসহ কমিউনিটি পুলিশিংয়েরবিভিন্ন গুরুত্ব তুলে ধরা হয়। এছাড়াও একটি অপরাধ মুক্ত এলাকা গড়তে এলাকাবাসীর সার্বিক সহযোগীতা কথা জানানো হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন ঢাঃমঃদঃ ৪৮ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব পদপ্রার্থী বিল্লাল হোসেন ,যুগ্ন–আহবায়ক রবিউলহক রবি ,,বিএনপি নেতা আনোয়ার হোসেন ভুট্টো সহ যাত্রাবাড়ী বিএনপি অন্যান্য নেতৃবৃন্দ।
