মোঃমিজানুর রহমান কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নবাসীর আয়োজনে বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায় সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবর রহমানের নির্বাচনী কর্মী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনী কর্মী ও আলোচনা সভায় সাবেক ইউপি সদস্য আব্দুল হামিদের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অএ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মজিবর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণপুর ইউনিয়নেন সাধারণ জনগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ। উক্ত আলোচনা সভায় সাবেক চেয়ারম্যান মজিবর রহমানের বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ড নিয়ে আলোচনা করেন কালার চরের আব্দুস সাত্তার কারিগর পাড়ার মিজানুর রহমান,ঝাউকুটির জালাল মিয়া, মাঝিয়ালীর আলমাস হোসেন, শাহ আলম,অছিমুদ্দিন, সোলেমান, নাসির উদ্দিন জমের আলী সহপ্রমুখ। আলোচনা সভায় সাবেক চেয়ারম্যান মজিবর রহমান জানান জনগণের ভালোবাসা নিয়ে থাকতে চাই। সামনে ইউপি নির্বাচনে জনগণ চাইলে আমি চেয়ারম্যান প্রাথী হব এবং ইউনিয়নের উন্নয়ন করতে চাই।