July 31, 2026, 1:52 pm
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

কালীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত

Reporter Name

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে মো. জাহিদুল ইসলাম শ্যামল (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনা নিহতের ভাই শামসুল হক বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বৃহস্পতিবার (০৩ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন। এর আগে বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মোক্তারপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত শ্যামল ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
ওসি বলেন, শুনেছি হাতাহাতি হয়েছে। একজন আহত হয়ে হাসপাতালে মারা গেছেন। এ ব্যাপারে অভিযোগ পেয়েছি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
স্থানীয় সূত্র জানায়, একটি অনুষ্ঠানে দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় দু’পক্ষের মাঝে কথা কাটাকাটির পর হাতাহাতির ঘটনা হয়। এ সময় জাহিদুল ইসলাম শ্যামল আহত হয়। পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page