নিউজ ডেস্ক : চট্টগ্রামের আনোয়ারায় বিরোধপূর্ণ রাস্তায় চলাচলের জের ধরে প্রতিপক্ষের হামলায় সোমবার (২২ সেপ্টেম্বর) ৪ জন গুরুতর আহত হয়েছেন। আশংকাজনক অবস্থায় উদ্ধার করে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ২২ সেপ্টেম্বর রাতে উপজেলার বারখাইন ইউনিয়নের ৭নং ওয়ার্ডের লোকমান সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- মোস্তাক আহমদ, শাহরুক সাইমুন, ফারুক ইমন হামিদিন ও আবদুস সোবাহান।
এ বিষয়ে জানতে চাইলে গুরুতর আহত হওয়া শিক্ষানবিশ আইনজীবী ফারুক ইমন বলেন, পূর্ব থেকে বিরোধ থাকা বাড়ীর রাস্তায় চলাচলের সমস্যা নিরসনে স্থানীয় সার্তেয়ার দিয়ে বিরোধপূর্ণ জমির পরিমাপ নির্ণয় করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে এলাকার চিহ্নিত সন্ত্রাসী সাইফুল ইসলাম মো:জাগির, মো:মিন্টু, মো:কুদ্দুস, রেহানা আক্তার,শিপা আক্তার মিলে আমাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে গুরুতর আহত করে। ঘটনায় আহত মোস্তাক আহমদ বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর থেকে তারা লোকচক্ষুর আড়ালে।
সংশ্লিষ্ট বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন গণমাধ্যমকর্মীদের বলেন, বারখাইন ইউনিয়নে দু’পক্ষের সংঘর্ষের বিষয়ে অবগত আছি,তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার বিষয় জানতে হামলাকারীদের সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি।উল্লেখ্য, হামলাকারীদের দ্বারা পতিত সরকারের আমলে ব্যাপক নির্যাতনের শিকার হয়েছেন এলাকাবাসী। এলাকাবাসী অপরাধী দের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে।