August 3, 2026, 2:01 pm
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

পুলিশের কর্মবিরতি বন্ধের দাবীতে যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ি সদস্যদের সাথে বিএনপি নেতাদের মতবিনিময়….

Reporter Name

নিজস্ব প্রতিবেদক

ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনের দাবীতে গত ৫ই আগষ্ট শেখ হাসিনা পদত্যাগের পর দেশে পুলিশ বাহিনী কর্মবিরতি শুরু করেন।আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ করে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেন সাধারণ ছাত্র সমাজ। রবিবার স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রি.জে.(অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন
পুলিশ বাহিনী কে কর্ম বিরতি থেকে কাজে ফিরে যাওয়ার জন্য নির্দেশ দিলে দেশের বিভিন্ন জেলা থেকে পুলিশ সদস্যরা কাজে যোগদান শুরু করেছেন। তারই পরিপ্রেক্ষিতে ঢাকা -৫ আসনের বিএনপি সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব নবীউল্লাহ নবীর নির্দেশে সোমবার যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ি সদস্যদের সাথে মতবিনিময় করেন বিএনপির নেতৃবৃন্দ।


এ সময় উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ি ইনচার্জ সংকর কুমার হিরাকে তার সদস্যদের নিয়ে নতুন করে ফাঁড়ি পরিচালনা করার জন্য আহবান জানালে ইনচার্জ সংকর কুমার পুলিশ সদস্যদের নিয়ে কাজে যাওয়ার একমত পোষণ করেন।
এসময় উপস্থিত ছিলেন বিএন পি নেতা অধ্যাপক মাহবুব আলম, মো বিল্লাল হোসেন, মো রবিউল হক রবি, আনোয়ার হোসেন ভুট্টো, ভুলু, মুর্শেদ, মোবারক, মনির, ফাঁড়ি ইনচার্জ সংকর কুমার হিরা, নজরুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page