July 28, 2026, 5:09 pm
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

আজ মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে জুমা পড়াবেন যাঁরা

Reporter Name

আজ শুক্রবার। পবিত্র জুমার নামাজ পড়বেন সারাবিশ্বের মুসলিমরা। সৌদি আরবের মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে জুমার নামাজ অনুষ্ঠিত হবে। মক্কার মসজিদুল হারামে জুমার নামাজ পড়াবেন শায়খ ফয়সাল বিন জামিল গাজাবি এবং মদিনার পবিত্র মসজিদে নববিতে নামাজ পড়াবেন শায়খ ড. আহমাদ বিন আলী আল-হুজাইফি।

গত বুধবার (১ মে) এক্স এর বার্তায় পবিত্র দুই মসজিদ পরিচালনাকারী পর্ষদ এ তথ্য জানিয়েছে।

প্রতি সপ্তাহের মতো আজকের জুমার খুতবাও শোনা যাবে। আরবি ভাষার পাশাপাশি যেসব ভাষায় জুমার খুতবার অনুবাদ শোনা যায় তা হলো- ইংরেজি, ফার্সি, মালাই, উর্দু, চাইনিজ, ফ্রেঞ্চ, হাউসা, তার্কিশ, রুশ, বাংলা। মানারাতুল হারামাইন ওয়েবসাইটের লিংকে প্রবেশ করে একটি ভাষায় ক্লিক করলে খুতবার অনুবাদ শোনা যাবে।

পবিত্র হজের সময় আরাফা প্রাঙ্গণে প্রদত্ত খুতবার অনুবাদও আরবির পাশাপাশি বাংলাসহ মোট ১০টি ভাষায় অনূদিত হয়। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের হজ ও ওমরাযাত্রীদের সার্বক্ষণিক তাদের নিজস্ব ভাষায় সেবা দেওয়া হয়।

সূত্র: হারামাইন ওয়েবসাইট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page