July 28, 2026, 5:06 pm
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

এ মৌসুমে ওমরাহ পালনের সময়সীমা ১৫ জিলকদ পর্যন্ত

Reporter Name

এ মৌসুমে ১৫ জিলকদের পর ওমরাহ পালনের অনুমোতি দেবে না সৌদি সরকার। যদিও আগে এই সময়সীমা ছিল ২৯ জিলকদ পর্যন্ত।

সোমবার (১৫ এপ্রিল) সৌদি গেজেট এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
পবিত্র শহর মক্কা ও মদিনায় হজযাত্রীদের চলাচল নির্বিঘ্ন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে ওই প্রতিদেনে জানানো হয়।

দেশটির হজ্ব ও ওমরাহ মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে, নতুন নিয়মে তিন মাস মেয়াদি ওমরাহ ভিসা ইস্যু হওয়ার তারিখ থেকেই দিন গণনা শুরু হবে। যেখানে আগে সৌদি আরবে প্রবেশের তারিখ থেকে ভিসার মেয়াদ গণনা করা হতো।

মন্ত্রণালয়টি স্পষ্ট করে বলেছে, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ওমরাহ ভিসা ইস্যু হওয়ার তারিখ থেকে তিন মাস মেয়াদ থাকবে এবং তা ১৫ জিলকদের মধ্যেই শেষ হতে হবে।

মন্ত্রণালয় বলেছে, ওমরাহ ভিসার শেষ দিন ১৫ জিলকদ অনুমোদিত হয়েছে, যা আগের ২৯ তারিখ থেকে ২ সপ্তাহ এগিয়ে আনা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, তারা ওমরাহ ভিসায় হজ করার অনুমতি দেন না। ওমরাহ ভিসাধারীদের ১৮ জুন বা ২০ যুলকাদের মধ্যে সৌদি আরব ছাড়তে হবে। এর আগে জেনারেল ডিরেক্টরেট অফ পাবলিক সিকিউরিটি হজ মৌসুমের জন্য বিশেষ এন্ট্রি পাস ছাড়া পবিত্র নগরী মক্কায় প্রবেশের নিষেধাজ্ঞা ঘোষণা করে। অনুমতি ছাড়া যাত্রীদের মক্কার দিকে যাওয়ার রাস্তার প্রবেশপথ থেকে ফিরিয়ে দেওয়া হবে বলে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page