August 2, 2026, 5:26 am
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

চরভদ্রাসনে শিশুকন্যাকে ধর্ষণের মামলায় বাবা গ্রেপ্তার

Reporter Name

ফরিদপুরের চরভদ্রাসনে শিশুকন্যাকে (১২) ধর্ষণের অভিযোগে করা মামলায় তার বাবাকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে। ওই শিশুর মায়ের করা মামলায় গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

আজ শুক্রবার দুপুরে চরভদ্রাসন থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল গফফার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ভু্ক্তভোগী শিশুটি বর্তমানে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, দুই মাস আগে বিদেশ থেকে বাড়ি আসেন শিশুটির বাবা। গত ৩০ মার্চ বাড়িতে কেউ না থাকার সুযোগে ভয়ভীতি দেখিয়ে মেয়েকে ধর্ষণ করেন তিনি। পরে বাড়ি ফিরে মেয়ের কাছে ঘটনা জানতে পারেন মামলার বাদী। পরে স্বামীকে আসামি করে চরভদ্রাসন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন তিনি।

এ বিষয়ে চরভদ্রাসন থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গফফার বলেন, এ ঘটনায় শিশুটির মা গতকাল সকালে বাদী হয়ে থানায় মামলা করার পর অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page