August 2, 2026, 4:15 am
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

ঈদে বাইকযোগে ঢাকা ছাড়বে ১২ লাখ মানুষ

Reporter Name

এবারের ঈদ যাত্রায় মোটরসাইকেলে ঢাকা ছাড়বে ১২ লাখ মানুষ। বাসের অতিরিক্ত ভাড়া ও প্রয়োজনীয় টিকিট না পাওয়ায় এবার মোটরসাইকেলে যাত্রী বাড়বে। এরমধ্যে ৩০ শতাংশ ব্যক্তিগত মোটরসাইকেল ও ৭০ শতাংশ রাইডশেয়ারিং করবে।

শনিবার (৬ এপ্রিল) রাজধানীর গাবতলী বাস টার্মিনালের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে এসে এসব কথা বলেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক।

মোজাম্মেল হক বলেন, গণপরিবহন সংকট ও প্রয়োজনীয় টিকিট না পাওয়ায় মোটরসাইকেল বেশি চলবে। সবাই বেপরোয়া গতিতে চলে। মোটরসাইকেল চালকদের সাবধান হওয়া প্রয়োজন। মনে রাখতে হবে সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি।

বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে দাবি করে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব বলেন, বাড়তি ভাড়া বন্ধে সরকার ভিজিলেন্স টিম করেছে। কিন্তু ভিজিলেন্স টিম অফিসে বসে থাকে। তারা মনিটরিং করে না। অনেক যাত্রী অল্প দূরত্বে গেলেও বেশি ভাড়া আদায় হচ্ছে। কোনো যাত্রী হয়তো টাঈাইল যাবে অথচ বাসটির গন্তব্য বগুড়া হলে বগুড়া পর্যন্ত ভাড়া আদায় হচ্ছে। অনেক স্টেশনে যাত্রীদের বসার জায়গা নেই। সড়ক নৌ পরিবহন সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি। এখনো সড়কে ইজি বাইক চলছে। ফলে বাসের ট্রিপ সংখ্যা কমে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page