বিএনপির চেয়ারপার্সন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতকামনায় যাত্রাবাড়ী ৪৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে প্রিয় নেএীর জন্য দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।ঢাঃমঃদঃ ৪৯নংওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব বাদল সরদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ৫ আসনের বিএনপি সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব নবী উল্লাহ নবী। ১৪ই জানুয়ারী , ধলপুর কমিউনিটি সেন্টারে দোয়া ও মিলাদের আয়োজনকরা হয়।

নবী উল্লাহ নবী বলেন সবাই প্রিয় নেএীর জন্য দোয়া করবেন যেনো আল্লাহ তায়ালা ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেনআমিন।
উপর্যুক্ত দোয়া ও মিলাদে আরও উপস্থিতি ছিলেন যাত্রাবাড়ী থানার আহবায়ক জামশেদ আলম শ্যামল ,মোসলেহ উদ্দিন ওবিএনপির নেতৃবৃন্দ সহ ধলপুর এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গগন।