July 30, 2026, 1:55 am
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

নরসিংদীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name

​আসাদুজ্জামান বাদল : ​বিএনপি চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, ‘গণতন্ত্রের মা’ ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় নরসিংদীর শিলমান্দীতে  দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ​শিলমান্দী ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি’র সভাপতি, সাবেক সংসদ সদস্য খায়রুল কবির খোকন। ​দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি বি জি রশিদ নওশের ​মো: ইকবাল হোসেন ​ ​আলহাজ্ব রফিকুল ইসলাম ভিপি ইলিয়াস আলী ভূঁইয়া, আব্দুর রউফ ফকির রনি মামুন মেরাজুল হক ​বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অসামান্য ত্যাগের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, দেশনেত্রীর আদর্শকে ধারণ করেই আগামী দিনে জনগণের অধিকার আদায়ের লড়াই ত্বরান্বিত করতে হবে। ​সভাপতিত্ব ও পরিচালনা করেন ​শিলমান্দী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ বোরহান উদ্দিন। অনুষ্ঠিত এই মাহফিলটি সঞ্চালনা করেন মো: হারুন অর রশিদ। অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন। ​মোনাজাত ও সমাপ্তি ​অনুষ্ঠানের শেষ পর্যায়ে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page