আসাদুজ্জামান বাদল : বিএনপি চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, ‘গণতন্ত্রের মা’ ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় নরসিংদীর শিলমান্দীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শিলমান্দী ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি’র সভাপতি, সাবেক সংসদ সদস্য খায়রুল কবির খোকন। দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি বি জি রশিদ নওশের মো: ইকবাল হোসেন আলহাজ্ব রফিকুল ইসলাম ভিপি ইলিয়াস আলী ভূঁইয়া, আব্দুর রউফ ফকির রনি মামুন মেরাজুল হক বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অসামান্য ত্যাগের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, দেশনেত্রীর আদর্শকে ধারণ করেই আগামী দিনে জনগণের অধিকার আদায়ের লড়াই ত্বরান্বিত করতে হবে। সভাপতিত্ব ও পরিচালনা করেন শিলমান্দী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ বোরহান উদ্দিন। অনুষ্ঠিত এই মাহফিলটি সঞ্চালনা করেন মো: হারুন অর রশিদ। অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন। মোনাজাত ও সমাপ্তি অনুষ্ঠানের শেষ পর্যায়ে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।