July 29, 2026, 9:49 pm
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

ভিসা ছাড়াই যে ৩৯ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

Reporter Name

অনলাইন নিউজ ডেক্স:

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট র‍্যাংকিংয়ে চার ধাপ অগ্রগতি হয়েছে বাংলাদেশের। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সর্বশেষ সূচক অনুযায়ী, ১৯৯টি দেশের মধ্যে বাংলাদেশের বর্তমান অবস্থান ৯৩তম, যা ২০২৪ সালে ছিল ৯৭তম।

তবে আগাম ভিসা ছাড়াই যেসব দেশে বাংলাদেশি পাসপোর্টধারীরা ভ্রমণ করতে পারেন, সেই সংখ্যাটি কমেছে। ২০২৪ সালে ৪২টি দেশে ভিসা ছাড়া প্রবেশের সুবিধা থাকলেও, ২০২৫ সালের সূচকে তা ৩৯টি দেশে নেমে এসেছে।

জানা যায়, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের আর বৈশ্বিক তালিকায় শীর্ষে রয়েছে সিঙ্গাপুরের পাসপোর্ট।

সিঙ্গাপুরের নাগরিকরা ১৯৩টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন। দ্বিতীয় অবস্থানে থাকা জাপান ও দক্ষিণ কোরিয়ার পাসেপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া যেতে পারবেন ১৯০টি দেশে।

সংস্থাটির ওয়েবসাইটে বলা হয়, কোনো দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে কতটি দেশে যাওয়া যায়—এর ওপর ভিত্তি করে শক্তিশালী পাসপোর্টের এ সূচক তৈরি করা হয়েছে।

বাংলাদেশিরা ভিসা ছাড়া যেতে পারবেন ৩৯টি দেশে।

দেশগুলো হচ্ছে—বাহামা দ্বীপপুঞ্জ, বার্বাডোজ, ভুটান, বলিভিয়া, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দে দ্বীপপুঞ্জ, কমোরো দ্বীপপুঞ্জ, কুক দ্বীপপুঞ্জ, জিবুতি, ডোমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপ, মাইক্রোনেশিয়া, মন্টসেরাত, মোজাম্বিক, নেপাল, নিউয়ে, রুয়ান্ডা, সামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, সোমালিয়া, শ্রীলঙ্কা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডাইনস, গাম্বিয়া, টিমর-লেস্টে, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, টুভালু এবং ভানুয়াতু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page