শ.ম. জামান
শিউলি ফুলের মালা গেথে বসে আছি
‘৪৫ বছর সেঁজুতী তুমি আসবে বলে এলে না।
শিশির সিক্ত ফুলেরা তেমনি আছে
পাপ ও পুণ্যে তোমার কথা বলি বুঝলে না।
সেঁজুতী মাসে প্রিয়াকে নিয়ে প্রেমানুকাব্য লিখবো
খিলখিলিয়ে হাসবো মনে সায় দেয় না।
রক্তে ভেজা অবুঝ শিশুর হাফ প্যান্ট
নিথর দেহ চোখ আছে খোলে না।
জাত্যভিমানের চাপায় কাঁদে বিশ্ব বিবেক
ভাইয়ের খুনে রক্তাক্ত হাত কেউ দেখে না।
অথচ পোষা কুকুরটা হৃদয়ের ভাষা বুঝে
তবে মানুষ ক্যানে বুঝে না ?
ধর ধর বললে তাড়িয়ে দেয় বেওয়ারিশ কুকুর
ঘেউ ঘেউ করে ছুটে যায় তবু কামড়ায় না।
কেহ কয়, গাধাটা মানবতার কথা লিখে
এ শুধু কাগুজে প্রতিবাদ লিখবে না।
বন্ধ করো এ রক্তের হুলি খেলা
নয়ত বিশ্ব মানচিত্র পুড়িয়ে দিবো পারবো না।
কোটি কোটি অনাহারী মানুষ
মাগো, দু’নলা ভাত মুখে রোচে না।
গুড়ুম গুড়ুম ফুটছে বোমা জ্বলছে আগুন
মরছে মানুষ পুড়ছে বিবেক কেউ দেখে না।
দেখি কেবলই মায়ের ভালোবাসা নিঃসীম
এ ভালোবাসার মরণ হয় না।