August 5, 2026, 6:58 am
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

হাসপাতালে আসাদুজ্জামান নূরের ওপর হামলা

Reporter Name

রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে সাবেক মন্ত্রী ও নীলফামারী-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার (৩০ নভেম্বর) দুপুরের দিকে হাসপাতাল প্রাঙ্গণে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আসাদুজ্জামান নূরকে চিকিৎসার জন্য দুপুরে হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় জুলাই-আগস্ট আন্দোলনে আহত কয়েকজন শিক্ষার্থী তার ওপর হামলা চালান। পরে শিক্ষার্থীদের হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রেজাউর রহমানের কক্ষে নিয়ে যাওয়া হয়। তবে এ বিষয়ে মন্তব্যের জন্য পরিচালককে ফোন করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে জানতে চাইলে হাসপাতালের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, আমরা ঘটনাটি সম্পর্কে জেনেছি। সেই সময় কারা কর্তৃপক্ষ সেখানে উপস্থিত ছিল। আর যেন এই ধরনের ঘটনা না ঘটে সেজন্য হাসপাতাল কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছে। চিকিৎসা যেন ঠিকমতো হয় সেই চেষ্টা চলছে।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর রাতে রাজধানী থেকে আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page