July 30, 2026, 9:12 pm
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

আবারও সান্তোসের জার্সিতে খেলবেন নেইমার!

Reporter Name

নেইমার ফুটবল খেলে ব্রাজিলকে স্বপ্ন দেখাচ্ছে পরবর্তী বিশ্বকাপ জয়ের—এমনটি লোকে প্রথম জেনেছিল সান্তোস ক্লাব থেকেই। পেলের স্মৃতিধন্য ব্রাজিলের বিখ্যাত ক্লাবে সেই সময় ১৭ বছরের এক বালক ফুটবল দুনিয়াকে তাক লাগিয়ে দেন।

নেইমারের উত্থান সান্তোস থেকেই। এরপর বার্সেলোনা, পিএসজি হয়ে আছেন আল-হিলালে। আল-হিলালে সময়টা ভালো কাটছে না ৩২ বছর বয়সী এই তারকার। সান্তোসের ড্রেসিংরুমে গিয়ে ফুটবলারদের জানিয়েছেন, তিনি ফিরে যাবেন নিজ ঘরে। আবারও খেলবেন সান্তোসের জার্সিতে।

গোল ডটকমে প্রকাশিত এক প্রতিবেদন বলছে, সম্প্রতি সাও পাওলোতে সান্তোসের একটি ম্যাচ দেখতে গিয়েছিলেন নেইমার। ম্যাচ শুরুর আগে সান্তোসের ড্রেসিংরুমে যান তিনি। সেখানে দলের ফুটবলারদের উজ্জীবিত করার পাশাপাশি তিনি জানান, শীঘ্রই ফিরবেন সান্তোসে।

নেইমার বলেন, ‘আল-হিলালের সঙ্গে আমার চুক্তি ২০২৫ সাল পর্যন্ত। চুক্তি শেষ হলেই আমি এখানে (সান্তোসে) ফিরে আসব। আমার ভালোবাসার অনেকটা জায়গাজুড়েই সন্তোসের বাস।’

নেইমার এখন সৌদি ক্লাব আল-হিলালে খেলছেন। যদিও, মাঠের বাইরে তিনি। কারণ, সেই চোট! এতটাই যে, এক সময়ের জনপ্রিয় নেইমার এখন হাস্যরসের পাত্র। তাকে নিয়ে ক্লাব কর্তারা আগে থেকেই বিরক্ত। ব্রাজিল জাতীয় দলের নতুন কোচ তো বলেই দিয়েছেন, নেইমারকে ছাড়া মানিয়ে নিতে শিখতে হবে দলকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page